Image

সুন্দরী ইকো রিসোর্ট, সুন্দরবন – Sundori Eco Resort, Sundarban

যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নিরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন ঘুরে আসুন সুন্দরবনের পাশে অবস্থিত সুন্দরী ইকো রিসোর্টে। সুন্দরী ইকো রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং প্লেসে বসে সেরে নিতে পারবেন ন্যাচরাল মেডিটেশন। প্রত্যেকটি রুমের পাশেই আলাদা বারান্দায় হ্যামকে শুয়ে দেখতে পারবেন ঢাংমারী ক্যানেলের জোয়ার ভাটার অদ্ভুত সুন্দর খেলা

সুন্দরবনের গহীনে নদীর কোল ঘেষে সম্পূর্ণ ইকো সিষ্টেমে তৈরি সুন্দরী ইকো রিসোর্ট। নির্জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং পশুর জঙ্গলের মাঝখানে নদী পথে বোট ট্রিপ, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটার উষ্ণতা এবং গোলাপাতায় ঘেরা সুন্দরী ইকো রিসোর্টের সৌন্দর্য পরিবেশিত জায়গায় সময় কাটানো, গোধূলির বিকেলে গ্রামবাংলার বাজার ঘুরে দেখা, রাত হতে হতে সবাই মিলে বার বি কিউ পার্টি এবং বন-জঙ্গলের ছোট ক্যানেলে সাইলেন্ট বোট ট্রিপ! এমন রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হতে চাইলে, চলে যেতে পারেন সুন্দরীইকো রিসোর্টে।

সুন্দরী ইকো রিসোর্টে রয়েছে ৬ টি প্রিমিয়াম ক্যাটাগরির কাপল ভিলা এবং ২টি ডুপ্লেক্স ভিলা ও ১ টি এফ এন এফ নন এসি ভিলা। রুমে কিংবা বারান্দায় বসেই প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন সুন্দরীতে। সুন্দরীতে রয়েছে একটি খোলা রেস্তোরাঁ যেখানে বসে প্রকৃতির মাঝে মিলিয়ে যাবেন।

সুন্দরীতে যেভাবে আসবেনঃ

❑ দেশের যে কোন প্রান্ত থেকে মোংলা বাস স্ট্যান্ড এসে মোংলা ঘাট থেকে সরাসরি ট্রলার (ছাদ ওয়ালা নৌকা) যোগে রিসোর্টের আঙ্গিনায় চলে আসতে পারবেন সুন্দরবন এর ক্যানেল ক্রুইজিং করতে করতে।
❑ মোংলা থেকে নৌকায় করে নদী পার হয়ে বানিয়াশান্তা বাজার আসতে হবে। সেখান থেকে অটো, খোলা ভ্যান, মোটরসাইকেল যোগে রিসোর্টে চলে আসতে পারবেন।
❑ কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চাইলেও সরাসরি আসতে পারবেন। মোংলার আগে লাউডোব ফেরিঘাটে ফেরি পার হয়ে সরাসরি রিসোর্টেচলে আসতে পারবেন।

ভিলা ও কটেজ বিস্তারিতঃ

সুন্দরীতে রয়েছে ৬ টি প্রিমিয়াম কাপল ভিলা।
২টি ডুপ্লেক্স ভিলা এবং
১ টি এফ এন এফ নন এসি ভিলা।

Room CategoryCapacity
Mangrove (AC Couple Villa – Sundarban View)2 Person
Rain Castle (AC Couple Villa – Sundarban View)2 Person
Gol Pata (AC Couple Villa – Jungle View)2 Person
Bon Moyori (AC Couple Villa – Jungle View)2 Person
Chaya Sundori (AC Couple Villa – Cannel View)2 Person
Dimer Chor (AC Couple Villa – Cannel View)2 Person
Honey Trail (Non-AC)2 Person
Lake Forest (AC)6-8 Person
Lotus (AC)6-8 Person
Dhanmari FNF Villa (Non-AC)6-10 Person

ফুলবোর্ড প্যাকেজ (১ রাত ২ দিন):

Group SizeRoom Category Package Price
৩ জনসুন্দরবন বা ক্যানেল ভিউ৪,৪০০/- (জনপ্রতি)
২ জনসুন্দরবন বা ক্যানেল ভিউ৫, ৫০০/- (জনপ্রতি)
৪ জনজঙ্গল ভিউ (এসি)৩,৫০০/- (জনপ্রতি)
৩ জনজঙ্গল ভিউ (এসি)৪,০০০/- (জনপ্রতি)
২ জনজঙ্গল ভিউ (এসি)৪,৫০০/- (জনপ্রতি)
১০ জনএফ এন এফ ভিলা২,৪০০/- (জনপ্রতি)
৮ জনএফ এন এফ ভিলা২,৬০০/- (জনপ্রতি)
৬ জনএফ এন এফ ভিলা২,৮০০/- (জনপ্রতি)
৫ জনএফ এন এফ ভিলা৩,০০/- (জনপ্রতি)
৪ জনএফ এন এফ ভিলা৩,২০০/- (জনপ্রতি)
৮ জনলোটাস এবং লেক ফরেস্ট৩,৫০০/- (জনপ্রতি)
৬ জনলোটাস এবং লেক ফরেস্ট৩,৮০০/- (জনপ্রতি)
৪ জনলোটাস এবং লেক ফরেস্ট৪,৫০০/- (জনপ্রতি)
৩ জনলোটাস এবং লেক ফরেস্ট৫,৪০০/- (জনপ্রতি)
২ জনলোটাস এবং লেক ফরেস্ট৭,০০০/- (জনপ্রতি)

ফুলবোর্ড প্যাকেজ এর সাথে যা পাচ্ছেনঃ

❑ মোংলা থেকে রিসোর্টে আসা-যাওয়া শেয়ারিং বোটে ফ্রি ট্রান্সফার সার্ভিস।
❑ এক রাতের থাকার সুযোগ।
❑ ওয়েলকাম ড্রিংকস।
❑ মিনারেল ওয়াটার।
❑ ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস, ডিনার।
❑ ডিঙ্গি নৌকায় ১ ঘণ্টা সুন্দরবনে ক্যানেল ক্রুজিং।

রিসোর্টে যা থাকছেঃ

❑ বার-বি-কিউ ব্যবস্থা।
❑ ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা।
❑ পর্যাপ্ত পরিমাণে দোলনা, হ্যামক এবং আরাম করার যায়গা।
❑ সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা।
❑ দাবা, লুডু, ক্যারাম সহ ইন্ডোর গেমস।
❑ অগ্নি নির্বাপন ব্যবস্থা।
❑ প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি এবং ফার্স্ট এইড বক্স।
❑ সুপরিসর ওয়েইটিং লাউঞ্জ।
❑ নামাজের স্থান।

যেভাবে বুকিং দিবেনঃ

বুকিং অফিসঃ Plot #87, BNS Center (4th floor), Suite No. 507/A,
Sector #07, Uttara, Dhaka-1230, Bangladesh.

বুকিং দিতে কল করুনঃ  +88 01877825569, +88 01877825570.

← New Article
এম.ভি. ফরেষ্ট ক্রুজ

এম.ভি. ফরেষ্ট ক্রুজ

Old Article →
সুন্দরবনের ওরিয়েন্টাল স্কোপ্স পেঁচা

সুন্দরবনের ওরিয়েন্টাল স্কোপ্স পেঁচা